ডা. মরিয়ম জামান
সম্পর্কে রোগীরা যা বলেন
বরিশাল ও আশেপাশের হাজারো রোগী তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন — সুস্থতার গল্প, বিশ্বাসের গল্প।
রোগীদের সত্যিকারের অভিজ্ঞতা
এগুলো সরাসরি রোগী ও তাদের পরিবারের কথা — কোনো সম্পাদনা ছাড়াই।
আমার লাইফে দেখা বেস্ট ডক্টর আপনি। আমার আম্মুকে নিয়ে যখন এদিক ওদিক দৌড়ে কোনো কুল কিনারা পাচ্ছিলাম না, তখন আল্লাহর রহমতে আপনার খোঁজ পেয়েছিলাম — ঠিক মনে হলো "রহমত" হিসেবে আল্লাহ আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছে।
আপনার কাছ থেকে "ধৈর্য্য" শিখেছি ম্যাম। রোগীদের সাথে ডক্টর এতো ভালো ব্যবহার করতে পারে, আপনাকে না দেখলে জানতামই না। মেক্সিমাম ডক্টরদের ফী দিয়ে দেখানোর পরেও ঠিক ভাবে প্রবলেম ও শুনে না — বাট আপনি সেই ভরষার জায়গাটা রাখেন।
আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখুক। "আপনার রোগীরাও আপনাকে ভালোবাসে, ম্যাম।"
ম্যাম আপনার চিকিৎসা আমার জীবনকে সুখময় করে তুলতে অনেক সাহায্য করেছে। অনেক গাইনি এবং থাইরয়েড হরমোনের ডক্টর দেখিয়েছি, কোনো উপকারিতা পাচ্ছিলাম না — কিন্তু আপনার পরামর্শ নেওয়ার মাত্র ১ মাসের মধ্যে আমার আহলিয়া কনসিভ করেছে। শুকরিয়া রবের।
ম্যাডাম খুব মনোযোগসহকারে রোগীর হিস্ট্রি শুনেন, খুঁটে খুঁটে সমস্যা জিজ্ঞেস করে তারপর টেস্ট দেন এবং রোগীর সাথে অনেক ভালো ব্যবহার করেন।
আমাদের খুব কাছেই এত ভালো মানের একজন ডাক্তার আছে ডায়াবেটিস ও থাইরয়েডের — আমরা জানতামই না। আপনার পোস্টগুলো পড়ে আমাদের রোগগুলো মিলিয়ে নিতে পারি। আপনি আমাদের দক্ষিণ অঞ্চলবাসীর জন্য গর্বের বটে।
এই অল্প কিছুদিনে দেখলাম একজন ভালো মনের মানুষ যে গরিবের দুঃখের পাশে থাকে, তাদের কষ্টটা বোঝে। আমার চোখে দেখা এক মহান ডাক্তার। ডাক্তারের কাজ শুধু রোগী দেখা নয়, তাদেরকে বুঝা, তাদের পাশে থাকা — এই সব মিলিয়ে আপনাকে দেখলাম মেম। আপনাকে সেলুট জানাই।
ম্যাম সরকারি হাসপাতালে আপনার সেবা দেওয়ার যে ডেডিকেশন — এতে মানুষের দোয়ায় একদিন আপনি সবাইকে ছাড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া রইলো।
ম্যাডামকে আজকে দেখিয়েছি। ম্যাডামের ব্যবহার অত্যন্ত সুন্দর, ভদ্র ও নম্র। সময় নিয়ে পেশেন্ট দেখেন — যেটা অন্যান্য ডাক্তাররা প্রাইভেটেও দেখেন না। ম্যাম আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আজকে আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম। আপনার পরামর্শ আমার কাছে ভালো লেগেছে এবং আপনার ব্যবহার অত্যন্ত চমৎকার। শুভকামনা রইল আপা।
আলহামদুলিল্লাহ, শেরেবাংলা মেডিকেল কলেজে আপনার কাছে দেখা করেছি। আপনার আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে। আপনার জন্য অনেক দোয়া রইলো।
আলহামদুলিল্লাহ ম্যাম, আমি আপনার কাছ থেকে চিকিৎসা নিয়ে এখন অনেকটাই সুস্থ। আমার ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণে আছে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।
আমি কিছুদিন যাবৎ আপনার পেইজের সাথে পরিচিত — আপনার ভিডিও ও পোস্টগুলো দেখে মুগ্ধ হয়েছিলাম। বরিশালের থাইরয়েডের ভালো ডাক্তার জানার জন্য প্রথমেই আপনার কথা বললাম এবং নিজে ফোন করে সিরিয়ালও নিয়ে দিলাম। রোগী দেখানোর পর তার কাছ থেকে যে উত্তর শুনলাম, তাতে আমিও শান্তি পেয়েছি। ইনশাআল্লাহ আমিও একদিন আসব।
আপনিও সুস্থ হতে পারেন
হাজারো রোগীর মতো আপনার সুস্থতার যাত্রা শুরু করুন। আজই অ্যাপয়েন্টমেন্ট নিন।